রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়া ইরানের

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১১

রাশিয়ার সঙ্গে দুই দিনের যৌথ নৌমহড়া শুরু করেছে ইরান। মঙ্গলবার আরব সাগরে দুই দেশের নৌযানগুলো থেকে সুনির্দিষ্ট লক্ষ্যে গোলা নিক্ষেপের মাধ্যমে এ মহড়া শুরু হয়।

মহড়ার অংশ হিসেবে উভয় দেশের নৌযানগুলো ভারত মহাসাগরের উত্তর অংশের দিকে যাত্রা করে। এ সময় ইরানের তৈরি 'জামারান' ডেস্ট্রয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এরপর শত্রুর হুমকি বিবেচনায় প্রয়োজনীয় অনুশীলন সম্পন্ন করা হয়। হেলিকপ্টারের মাধ্যমে সামগ্রিক তৎপরতা পর্যবেক্ষণ করা হচ্ছে।

মহড়ায় রাশিয়ার একটি ডেস্ট্রয়ার, একটি রসদবাহী যুদ্ধজাহাজ এবং হেলিকপ্টার অংশ নিয়েছে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র গোলাম রেজা তাহানি জানিয়েছেন, ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় এই মহড়া পরিচালিত হচ্ছে। তিনি বলেন, শান্তি এবং বন্ধুত্বের বার্তা নিয়ে ইরান ও রাশিয়া নৌ মহড়া শুরু করতে যাচ্ছে।

ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি জানিয়েছেন, সাগরে নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এই মহড়া অনুষ্ঠিত হবে। সূত্র: পার্স টুডে, আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম