‘১৬ কোটি ক্ষুধার্ত, দুর্ভিক্ষের মুখে ৫০ লাখ ইয়েমেনি’

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৭

জাতিসংঘ ত্রাণ সংস্থার প্রধান মার্ক লোকক সতর্ক করে বলেছেন, ইয়েমেনের অর্ধেকের বেশি মানুষ ক্ষুধার্ত এবং এদের মধ্যে ৫০ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে রয়েছে। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সোমবার আয়োজিত এক ভার্চুয়াল দাতা সম্মেলনে ইয়েমেনে ত্রাণ সহযোগিতার জন্য ৩.৮৫ বিলিয়ন ডলার সংগ্রহের প্রত্যাশা করছে জাতিসংঘ ত্রাণ সংস্থা। সংস্থাটির প্রধান বলছেন, এটি মনুষ্য-সৃষ্ট দুর্ভিক্ষ। এমন দুর্ভিক্ষ কয়েক দশকে বিশ্ব দেখেনি।

ছয় বছরের বেশি সময় ধরে ইয়েমেনের যুদ্ধ চলছে। এই যুদ্ধকে সৌদি আরব ও ইরানের ছায়াযুদ্ধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই যুদ্ধের ফলে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট তৈরি হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুসারে, ৮০ শতাংশ ইয়েমেনি নাগরিকের সহযোগিতা প্রয়োজন। পাঁচ বছরের কম বয়সী ৪ লাখ শিশু অপুষ্ঠিতে ভুগছে। যুদ্ধরত পক্ষের বাধা দানের ফলে দেশটির খাদ্য আমদানি চরমভাবে বিঘ্নিত হয়েছে।

ত্রাণ সংস্থার প্রধান লোকক বলেন, যুদ্ধের আগে ইয়েমেন অপুষ্ঠি সংকট নিয়ে একটি দরিদ্র দেশ ছিল। কিন্তু তাদের ছিল কার্যকর অর্থনীতি, অনেক জনগণকে সেবা দেওয়ার মতো সরকার, জাতীয় অবকাঠামো ও রফতানির ভিত্তি। যুদ্ধ সবকিছু ধ্বংস করে দিয়েছে।

লোকক আরও বলেন, আধুনিক বিশ্বে দুর্ভিক্ষ হলো মূলত জনগণের কোনও উপার্জন না থাকা এবং তাদের সহযোগিতা অন্যদের দ্বারা আটকে দেওয়া। বাস্তবে এমনটিই ঘটছে ইয়েমেনে।

ইয়েমেনের সরকারকে উৎখাত করে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ক্ষমতা দখল করার পর ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট দেশটিতে সামরিক অভিযান শুরু করে। হুথিদের দাবি, তারা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু করোনা মহামারিতে জনগণের আর্থিক অবস্থা ও মুদ্রার মানের আরও অবনতি হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
আমাদের দেশে শিশুদের চেয়ে গরুই বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
‘সব প্রস্তুতি শেষ’, ইরানে নজিরবিহীন হামলার ইঙ্গিত ট্রাম্পের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ জুলাই, ২০২৬)
খুলনায় বাবা-মেয়ে হত্যা: ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল
খুলনায় বাবা-মেয়ে হত্যা: ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল
হাইকোর্টে একদিনে ৭৮৫৩ পুরোনো মামলা নিষ্পত্তির রেকর্ড
হাইকোর্টে একদিনে ৭৮৫৩ পুরোনো মামলা নিষ্পত্তির রেকর্ড
বাংলাদেশে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় দেড় কোটির বেশি মানুষ
বাংলাদেশে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় দেড় কোটির বেশি মানুষ
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী