হজ ও ওমরাহ সেক্টরে কর্মরত বিদেশিদের প্রণোদনা দিচ্ছে সৌদি

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০২১, ১৩:৪১আপডেট : ০৯ মার্চ ২০২১, ১৪:২৭
image

হজ ও ওমরাহ সেক্টরে কর্মরত প্রবাসীদের জন্য প্রণোদনার পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। তাদের জন্য প্রযোজ্য লাইসেন্স ফি ছয় মাসের জন্য মওকুফ করেছে রিয়াদ। কোভিড-১৯ মহামারির কারণে ক্ষতিগ্রস্থ ব্যক্তি, প্রতিষ্ঠান এবং হজ ও ওমরাহ খাতের বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে গালফ নিউজের খবরে বলা হয়েছে, করোনা মহামারির প্রভাব কাটিয়ে উঠতে বাদশাহ সালমানের সদিচ্ছা থেকে আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের মহামারির কারণে গত বছর সামান্য সংখ্যক মানুষকে হজের অনুমতি দেয় সৌদি আরব। দেশটিতে বসবাসরত দেশি-বিদেশি প্রায় ১০ হাজার মানুষ স্বাস্থ্যবিধি মেনে হজে অংশ নেওয়ার সুযোগ পায়। তবে এবারে টিকা গ্রহণের বাধ্যবাধকতা রেখে বেশি সংখ্যক মানুষকে এই অনুমতি দেওয়া হবে বলে জানা গেছে।

করোনাভাইরাসের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে মক্কা ও মদিনায় আবাসন ব্যবসা পরিচালনার জন্য লাইসেন্স ফি এক বছরের জন্য মওকুফ করা। আর এসব প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী কর্মীদের ফি ছয় মাসের জন্য মওকুফ থাকবে।

এছাড়া পর্যটন মন্ত্রণালয়ের লাইসেন্স নবায়ন ফি এক বছরের জন্য মওকুফ করা হবে। তবে পরে এই সময় সীমা আরও বাড়ানো হতে পারে। আর এই খাতে কর্মরত প্রবাসী কর্মীদের ইকামা নবায়ন ফি ছয় মাসের জন্য মওকুফ থাকবে। হজ যাত্রীদের পরিবহন কাজ পরিচালনা করা বাসগুলো এক বছরের জন্য কোনও ফি ছাড়াই লাইসেন্স সচল রাখতে পারবে।

মহামারির ক্ষতি কাটিয়ে উঠতে ১৮ হাজার কোটি রিয়ালের প্যাকেজ ঘোষণা করেছে সৌদি সরকার। এছাড়া দেড়শ’রও বেশি উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে। ব্যক্তি, বেসরকারি খাত এবং বিনিয়োগকারীদের ওপর মহামারির প্রভাব কাটিয়ে উঠতে এসব উদ্যোগ নেওয়া হয়।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম