টিকটক ভিডিও বানিয়ে দু্বাইয়ে বাংলাদেশি গ্রেফতার

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০২১, ১৭:০০আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৭:০০
image

দুবাইয়ে নিজের কর্মস্থলে বানানো একটি টিকটক ভিডিওতে বন্দুকের গুলির ভুয়া শব্দ যোগ করায় গ্রেফতার হয়েছেন এক প্রবাসী হোটেল শ্রমিক। ৩৪ বছর বয়সী বাংলাদেশি এই শ্রমিকের বিরুদ্ধে পার্কিং এরিয়ায় টিকটক ভিডিও রেকর্ডিং এবং তাতে বন্দুকের গুলি এবং মানুষের চিৎকার যোগ করার অভিযোগ আনা হয়েছে। রবিবার তাকে প্রথমবার দুবাইয়ের আদালতে হাজির করা হয়। গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এই বছরের জানুয়ারিতে নিজের টিকটক একাউন্টে ওই ভিডিওটি আপলোড করেন ওই বাংলাদেশি শ্রমিক। পার্কিং এরিয়ায় ধারণ করা ভিডিওতে বন্দুকের গুলির শব্দে মানুষের চিৎকারের শব্দ যোগ করে অনলাইনে পোস্ট করেন তিনি। ভাইরাল হয়ে পড়া ভিডিওটি শনাক্ত করে দুবাই পুলিশ। পরে আসামীকে চিহ্নিত করে তাকে গ্রেফতার করা হয়। তার টিকটক অ্যাকাউন্টও ব্লক করে দেওয়া হয়েছে।

দুবাই পুলিশের জিজ্ঞাসাবাদে ওই শ্রমিক ভিডিওটি রেকর্ডিং ও পোস্ট করার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে জনশৃঙ্খলা ভঙ্গকারী ভিডিও অনলাইনে প্রকাশের অভিযোগ আনা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের সাইবার ক্রাইম আইনের ২৮ ধারায় রাষ্ট্রের নিরাপত্তা এবং এর সর্বোচ্চ স্বার্থ এবং জনশৃঙ্খলার জন্য হুমকি তৈরি করা ভিডিও ও ছবি প্রকাশ নিষিদ্ধ করা হয়েছে। অভিযুক্ত বাংলাদেশি শ্রমিকের বিরুদ্ধে পরবর্তী শুনানি এই মাসে আরও পরের দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের