নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে নাশকতাকারীকে শনাক্তের দাবি ইরানের

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০২১, ২০:৩৮আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২০:৩৮

ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে নাশকতা পরিচালনাকারীকে শনাক্তের দাবি করেছে দেশটির দেশটির গোয়েন্দা সংস্থা। শনিবার সন্দেহভাজন ওই নাশকতাকারীর ছবিও প্রকাশ করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পার্স টুডে এখবর জানিয়েছে।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, রেজা কারিমি নামের ওই ব্যক্তি নাশকতার ঘটনার আগেই বিদেশে পালিয়ে গেছে। তবে আইনি পন্থায় তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে রেজা কারিমির ছবি প্রকাশ করা হয়েছে। ছবিটি একটি লাল কার্ডে ইন্টারপোল ওয়ান্টেড লেখা কার্ডে রয়েছে। এতে তার বয়স ৪৩ বছর উল্লেখ করা হয়েছে।

রবিবার ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় গোলযোগ দেখা দেয়। পরে জাতীয় পরমাণু সংস্থার প্রধান আলী আকবর সালেহি জানান, এটি ছিল নাশকতা এবং নাশকতার ক্লু পাওয়া গেছে।

নাশকতার নেপথ্যে ইসরায়েল রয়েছে বলে ইরানি কর্মকর্তারা ওই সময় দাবি করেছিলেন।

যদিও ইসরায়েল এই ঘটনার পেছনে তাদের হাত রয়েছে বলে প্রকাশ্যে স্বীকার করেনি, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংবাদমাধ্যমে কিছু কর্মকর্তাকে উদ্ধৃত করা হয়েছে, যারা বলেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

সবমিলিয়ে ইরান ও ইসরায়েলের মধ্যে অনেক দিন ধরে চলা অঘোষিত ছায়াযুদ্ধ এখন উদ্বেগজনকভাবে তীব্র হয়ে উঠেছে বলে প্রতীয়মান হচ্ছে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী