সম্পর্ক মেরামতে সৌদি-ইরানি কর্মকর্তাদের বৈঠক

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০২১, ১৫:২৮আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১৫:২৮

কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার চার বছর পরে ফের সম্পর্ক মেরামতের লক্ষ্যে বৈঠক করেছেন সৌদি আরব ও ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ৯ এপ্রিল ইরাকের রাজধানী বাগদাদে দুই দেশের কর্মকর্তাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সৌদি আরবে ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের হামলার বিষয়েও আলোচনা হয়। একজন কর্মকর্তা জানিয়েছেন, ওই আলোচনাটি ছিল ইতিবাচক।

রয়টার্সের পক্ষ থেকে বিষয়টি নিয়ে উভয় দেশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনও সাড়া মেলেনি। তবে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, সৌদি আরবের একজন ঊর্ধতন কর্মকর্তা ইরানের সঙ্গে যে কোনও ধরনের আলোচনার খবর নাকচ করে দিয়েছেন।

২০১৯ সালের আগস্টে মিডল ইস্ট মনিটর জানায়, গোপনে ইরানের সঙ্গে আলোচনার জন্য মধ্যস্থতাকারী খুঁজছে সৌদি আরব। এক্ষেত্রে প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্যের আরেক শিয়া অধ্যুষিত দেশ ইরাককে বেছে নিয়েছে রিয়াদ। ইরাকের মাধ্যমেই ইরানের সঙ্গে আলোচনার পথ খুঁজে পেতে চাইছে দেশটি। মিডল ইস্ট আই জানিয়েছে, এক পর্যায়ে ইরানের সঙ্গে প্রথমবারের মতো একটি বৈঠকের আয়োজনে ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদিকে সবুজ সংকেত দিয়েছে রিয়াদ। সর্বশেষ ২০২১ সালের মার্চে সৌদি আরব সফর করেন ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাধিমি।

এদিকে যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলে মিত্র ট্রাম্পকে হারিয়েছে রিয়াদ। জো বাইডেনের নেতৃত্বাধীন নতুন মার্কিন প্রশাসন ইরানের সঙ্গে করা ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে আগ্রহী। অন্যদিকে এর জোরালো বিরোধিতা করে আসছে সৌদি আরব ও ইসরায়েল। এর মধ্যেই ইরানি কর্মকর্তাদের সঙ্গে সৌদি আরবের বৈঠকের খবর এলো। 

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী