ইসরায়েলের বিরুদ্ধে লড়াই সব মানুষের দায়িত্ব: খামেনি

বিদেশ ডেস্ক
০৭ মে ২০২১, ১৯:০৪আপডেট : ০৭ মে ২০২১, ১৯:০৪

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলোকে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। শুক্রবার কুদস দিবস উপলক্ষে দেওয়া ভাষণে তিনি বলেছেন, ইসরায়েল কোনও দেশ নয়, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে একটি সন্ত্রাসের ঘাঁটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইহুদিরা ফিলিস্তিন দখলের প্রথম দিন থেকেই এটিকে সন্ত্রাসবাদের ঘাঁটিতে পরিণত করেছে। ইসরায়েল কোনও দেশ নয়, এটি ফিলিস্তিনি জনগণ এবং অন্যান্য মুসলিম জাতির বিরুদ্ধে সন্ত্রাসবাদের একটি ঘাঁটি। এই জঘন্য অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই মানেই জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই। এটি সব মানুষের দায়িত্ব।

খামেনি বলেন, বায়তুল মুকাদ্দাসকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে সহযোগিতা হচ্ছে জায়নবাদী শত্রু এবং এর মার্কিন ও ইউরোপীয় পৃষ্ঠপোষকদের জন্য দুঃস্বপ্ন।

তিনি আরও বলেন, ফিলিস্তিন ইস্যুতে সব মুসলিম সরকার এবং জাতির দায়িত্ব রয়েছে। তবে এই সংগ্রামের মূলে রয়েছেন স্বয়ং ফিলিস্তিনিরা। ফিলিস্তিনি ভূখণ্ডের ভেতরে ও বাইরে তাদের সংখ্যা প্রায় এক কোটি ৪০ লাখ। তাদের ঐক্য ও অভিন্ন সংকল্প বড় সাফল্য এনে দিতে পারে। বর্তমানে ঐক্যই হচ্ছে ফিলিস্তিনিদের সবচেয়ে বড় অস্ত্র।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারিরকারণে এবার কুদস দিবসের বার্ষিক প্যারেড বাতিল করেছে। তবে দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ফিলিস্তিনি পতাকা ও লেবাননের হিজবুল্লাহ-এর পতাকা মোটরসাইকেল ও বিভিন্ন গাড়িতে লাগিয়ে যানবাহন চলছে তেহরানের রাস্তায়। কয়েকটি স্থানে ইসরায়েলি ও মার্কিন পতাকাও পুড়ানো হয়েছে।

/এএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি