কুয়েতের বৃহত্তম তেলক্ষেত্রে আগুন

বিদেশ ডেস্ক
১০ মে ২০২১, ১৬:৪৯আপডেট : ১০ মে ২০২১, ১৬:৪৯

কুয়েতের বৃহত্তম তেলক্ষেত্রে আগুন লেগেছে। সোমবারের এই অগ্নিকাণ্ডে দুই কর্মী আহত হয়েছেন। দেশটির সরকারি বার্তা সংস্থার বরাতে এখবর জানিয়েছে এসোসিয়েটেড প্রেস (এপি)।

কুয়েতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মরুভূমিতে গ্রেট বুরগান তেলক্ষেত্রে এই অগ্নিকাণ্ড ঘটেছে। এখানে প্রতিদিন ১৬ লাখ ব্যারেল তেল উৎপাদন হয়। অগ্নিকাণ্ডে তেল উৎপাদন ব্যাহত হয়নি।

দেশটির রাষ্ট্রীয় কুয়েত ওয়েল কোম্পানির মুখপাত্র কুসাই আল-আমের জানান, আহত দুই কর্মীর অবস্থা স্থিতিশীল। তেলক্ষেত্রের কাছে একটি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

বুরগান তেলক্ষেত্রটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, সৌদি আরবের ঘাওয়ার তেলক্ষেত্রের পরই এটির অবস্থান।

কুয়েতের মোট জনসংখ্যা ৪১ লাখ, যা যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের চেয়েও কম। তেলের মজুদে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশটি। বেশিরভাগ তেলই উৎপাদিত হয় বুরগান থেকে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক