ফিলিস্তিন ইস্যুতে বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

বিদেশ ডেস্ক
১৪ মে ২০২১, ১০:১৯আপডেট : ১৪ মে ২০২১, ২০:৩০
image

ইসরায়েলের অব্যাহত হামলা ও ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের পাল্টা প্রতিরোধ গড়ে তোলার ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রবিবার প্রকাশ্যে এই ইস্যুতে আলোচনা করবেন পরিষদের সদস্য রাষ্ট্রগুলো। তবে শুক্রবার যুক্তরাষ্ট্রের আপত্তিতে এই বৈঠকের আয়োজন ভেস্তে যায়। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ওই সময় ভার্চুয়াল বৈঠকের পক্ষে মত দেয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের মধ্যে সংঘাত শুক্রবার পঞ্চম দিনে গড়িয়েছে। গাজা উপত্যকায় নির্বিচারে বোমা বর্ষণ এবং বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আর ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা রকেট ছুড়ে হামলার জবাব দিয়ে যাচ্ছে।

১৫ সদস্যের নিরাপত্তা কাউন্সিল গত সপ্তাহে দুইবার ব্যক্তিগতভাবে ফিলিস্তিন ইস্যুতে আলোচনা করেছে। তবে প্রকাশ্য কোনও বিবৃতি দিতে ব্যর্থ হয়েছে তারা। সম্মতির ভিত্তিতে এসব বিবৃতি প্রদান করতে পারে পরিষদ। তবে এই বিবৃতি উত্তেজনা নিরসনে কাজে আসবে বলে মনে করছে না যুক্তরাষ্ট্র।

গাজার সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা থেকে ওই অঞ্চলে দূত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড এক টুইট বার্তায় বলেছেন, ‘উত্তেজনা নিরসনের চেষ্টায় সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতায় সক্রিয়ভাবে যুক্ত থাকবে যুক্তরাষ্ট্র।’

তবে মিসর, কাতার এবং জাতিসংঘ ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের মধ্যে যুদ্ধবিরতির উদ্যোগ নিলেও তাতে দৃশ্যত কোনও অগ্রগতি হয়নি।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান