গাজার শরণার্থী শিবিরেও ইসরায়েলের হামলা, শিশুসহ নিহত ১০

বিদেশ ডেস্ক
১৫ মে ২০২১, ২০:১৩আপডেট : ১৫ মে ২০২১, ২০:১৩
image

গাজা উপত্যকায় পাঁচ রাত ধরে অব্যাহত বোমা হামলার পর সেখানকার একটি শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার গাজার সাতী শরণার্থী শিবিরে বোমা হামলায় আট শিশুসহ অন্তত দশ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া ওই হামলায় এক নবজাতকসহ আরও ১৫জন আহত হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আর কেউ চাপা পড়ে আছে কিনা তা খুঁজে দেখা অব্যাহত রেখেছে উদ্ধারকারীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব অব্যাহত রয়েছে। গত সোমবার থেকে এ পর্যন্ত অন্তত ১৫০ জনকে হত্যা করেছে দখলদার বাহিনী। এর মধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৩৯ জন এবং পশ্চিম তীরে ১১ জনকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে ২২ নারী এবং ৪০ শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছে কমপক্ষে আরও ৯৫০ জন। পাল্টা প্রতিরোধ হিসেবে হামাসের রকেট হামলায় অন্তত আট ইসরায়েলি নিহত হয়েছে।

শরণার্থী শিবিরে বোমা হামলায় আহতদের চিকিৎসা দিচ্ছেন আল শিফা হাসপাতালের চিকিৎসক নাবিল আবু আল রিস। তিনি বলেন, হতাহতদের পরিচয় নিশ্চিত করতে এখনও বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের।

হামলার এক প্রত্যক্ষদর্শী জানান, কোনও ধরনের সতর্কতা ছাড়াই ওই শরণার্থী শিবিরে হামলা চালানো হয়। তিনি বলেন, আমরা দৌড়ে বাইরে এলাম, দেখতে পেলাম ৪তলা ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলো। সম্পূর্ণ মাটির সঙ্গে মিশে গেলো।

ওই প্রত্যক্ষদর্শী জানান, হামলার সময়ে ভবনটিতে ছিলেন মালিকের বোন ও তার সন্তানেরা। তিনি বলেন, তাদের সবাই নিহত হয়েছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী গাজা উপত্যকার তৃতীয় বৃহত্তম শরণার্থী শিবির সাতী। এখানে ৮৫ হাজারের বেশি শরণার্থীর বাস। মাত্র আধা বর্গকিলোমিটার এলাকার মধ্যে এসব শরণার্থীরা বসবাস করে।

/জেজে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের