দুই-একদিনের মধ্যেই গাজায় যুদ্ধবিরতির আশা হামাসের

বিদেশ ডেস্ক
২০ মে ২০২১, ১০:৪১আপডেট : ২১ মে ২০২১, ১২:৪০
image

ইসরায়েলি বিমান হামলা অব্যাহত থাকলেও অবরুদ্ধ গাজায় দুই-একদিনের মধ্যেই যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, তার দেশের নাগরিকদের জন্য শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার সকালে গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অবকাঠামো লক্ষ্য করে একশ’র বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে গাজা থেকে রকেটও ছোড়া হয়েছে। ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ২২৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এরমধ্যে নারী ও শিশু রয়েছে শতাধিক। অন্যদিকে গাজা থেকে ছোড়া রকেটের আঘাতে দুই শিশুসহ ১২ ইসরায়েলি নিহত হয়েছে।

হামাসের রাজনৈতিক কর্মকর্তা মুসা আবু মারজুক লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে বলেন, ‘আমার ধারণা যুদ্ধবিরতি নিয়ে চলমান উদ্যোগ সফল হবে।’ তিনি বলেন, ‘আশা করছি দুই-একদিনের মধ্যেই যুদ্ধবিরতিতে পৌঁছানো যাবে আর যুদ্ধবিরতি হবে পারস্পারিক সম্মতিতে।’

এর আগে বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে যুদ্ধবিরতির জন্য চাপ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় হামলা শুরুর পর বুধবার সকালে চতুর্থবারের মতো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেন জো বাইডেন। ওই সময়ে তিনি ইসরায়েলকে যুদ্ধবিরতির উপায় খুঁজতে বলেন। যুক্তরাষ্ট্র এর আগেও অস্ত্রবিরতির কথা বলেছে তবে আটকে দিয়েছে জাতিসংঘের যৌথবিবৃতি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম