৫৪ বছরে ১০ লাখ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০২১, ২০:৫৪আপডেট : ০৫ জুন ২০২১, ২০:৫৫

১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েল। এর মধ্যে প্রায় ১৭ হাজার নারী এবং ৫০ হাজার শিশুও রয়েছে। শনিবার কমিশন অন ডিটেইনিজ অ্যান্ড এক্স ডিটেইনিজ অ্যাফেয়ার্স নামক একটি ফিলিস্তিনি এনজিও-র এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি বলছে, ১৯৬৭ সাল থেকে ৫৪ হাজারেরও বেশি প্রশাসনিক আটকের আদেশ রেকর্ড করা হয়েছে। একই সময়ে ইসরায়েলের কারাপ্রকোষ্ঠে মৃত্যু হয়েছে ২২৬ জনের। প্রশাসনিক আটকাদেশের নীতি অনুযায়ী, বিনা অভিযোগে বা কোনও বিচার ছাড়াই বন্দিদের আটকাদেশের সময়সীমা বাড়ানোর অনুমতি দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ।

কারান্তরীণ হওয়া ব্যক্তিদের প্রত্যেকেরই শারীরিক বা মানসিক নির্যাতন এবং নিষ্ঠুর আচরণের অভিজ্ঞতা রয়েছে। কারাবন্দিদের অধিকার নিয়ে কাজ করে এমন সংস্থাগুলোর সংগৃহীত তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরায়েলের কারাগারগুলোতে আনুমানিক সাড়ে চার হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছে। এর মধ্যে ৪১ জন নারী, ১৪০টি শিশু এবং ৪৪০ জন প্রশাসনিক বন্দি রয়েছে।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, সিরিয়ার গোলান মালভূমি এবং মিসরের সিনাই উপত্যকা দখল করে নেয় ইসরায়েল। পরে ১৯৭৯ সালের এক চুক্তির আওতায় সিনাই উপত্যকা মিসরকে ফিরিয়ে দেওয়া হয়। তবে বাদবাকি এলাকাগুলোতে ইসরায়েলের দখলদারিত্ব বজায় থাকে। এরপরও কিছু দিন পরপরই ফিলিস্তিনি এলাকায় নতুন নতুন অবৈধ বসতি স্থাপনের মাধ্যমে পর্যায়ক্রমে সেগুলোর দখল নিচ্ছে ইসরায়েল। দখলদারিত্বের পাশাপাশি ইসরায়েলি জেল-জুলুম ও হত্যাকাণ্ডও ফিলিস্তিনিদের জন্য যেন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। সূত্র: ইয়েনি সাফাক।

/এমপি/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের