‘মরুকরণের ফলে বাড়ছে পরিবেশগত অভিবাসীর সংখ্যা’

বিদেশ ডেস্ক
১৮ জুন ২০২১, ১৪:০০আপডেট : ১৮ জুন ২০২১, ১৪:১৮

দুনিয়াজুড়ে প্রায় দুই বিলিয়ন মানুষের জীবনকে প্রভাবিত করছে মরুকরণ। এটি মানুষকে ‘পরিবেশগত অভিবাসী’ করে তুলছে। এমনটাই মনে করেন পরিবেশ বিষয়ক একটি অলাভজনক সংস্থার প্রধান ডেনিজ অ্যাটাক।

তার্কিশ ফাউন্ডেশন ফর কমব্যাটিং সয়েল এরোশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করছেন ডেনিজ অ্যাটাক। বনায়ন ও প্রাকৃতিক বাসস্থান সংরক্ষণের জন্য কাজ করছে তার প্রতিষ্ঠান। বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস উপলক্ষে আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভূমিক্ষয়ের ফলে খাদ্য উৎপাদন কমেছে ১১ শতাংশ।

ডেনিজ অ্যাটাক বলেন, ভূমিক্ষয় জমির উৎপাদনশীলতা কমিয়ে দেয়। এটি জীববৈচিত্র্য হ্রাস করে, কার্বন সিকোয়েস্টেশনের সম্ভাবনা কমিয়ে দেয়। জলাভূমিসহ প্রকৃতির যাবতীয় বাস্তুতন্ত্র পরিষেবায় এর নেতিবাচক প্রভাব পড়ে। সংক্ষেপে মরুকরণের মানে যেটি দাঁড়ায়, সেটি হচ্ছে খরা, দারিদ্র্য, খাদ্য ও পানির সংকট।

তিনি বলেন, শুষ্ক অঞ্চলগুলোতে ভঙ্গুর বাস্তুসংস্থান রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে এসব অঞ্চলগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এসব এলাকায় খরা বাড়বে এবং তা আরও তীব্র রূপ নেবে।

তার্কিশ ফাউন্ডেশন ফর কমব্যাটিং সয়েল এরোশন-এর এই প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ভূমিক্ষয়, মাটির অনুপযুক্ত ব্যবস্থাপনা, রাসায়নিক সারের অত্যধিক ব্যবহার, কৃষিতে কীটনাশক ব্যবহার, অত্যধিক ও ভুল সেচ এবং দূষণের কারণে প্রতি বছর ১২ মিলিয়ন হেক্টর (২৯ দশমিক ৭ মিলিয়ন একর) কৃষিজমির উৎপাদন ক্ষমতা হ্রাস পায়।

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী