ফিলিস্তিনকে ‘প্রায় মেয়াদোত্তীর্ণ’ ১০ লাখ ডোজ টিকা দিচ্ছে ইসরায়েল

বিদেশ ডেস্ক
১৮ জুন ২০২১, ২২:০০আপডেট : ১৮ জুন ২০২১, ২২:০০

ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ফাইজার-বায়োএনটেকের প্রায় ১০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বিনিময় চুক্তির অংশ হিসেবে প্রায় মেয়াদোত্তীর্ণ এসব টিকা ফিলিস্তিনকে দেওয়া হবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের কার্যালয় ও দেশটির স্বাস্থ্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে ইসরায়েল একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় প্রায় মেয়াদোত্তীর্ণ ১০ লাখ ডোজ সরবরাহ করা হবে।

বিবৃতিতে বলা হয়েছে, এসব ডোজের বিনিময়ে ফাইজারের কাছ থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ যেসব ডোজ পাওয়ার কথা সেগুলো ইসরায়েল গ্রহণ করবে।

এই বিষয়ে পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের মন্তব্য জানা যায়নি।

ইসরায়েলি বিবৃতিতে আরও বলা হয়েছে, আগামী বছরের সেপ্টেম্বর/অক্টোবরে ফাইজারের কাছ থেকে সমান সংখ্যক ডোজ পাবে ইসরায়েল, যেগুলো ফিলিস্তিনি কর্তৃপক্ষের পাওয়ার কথা। ইসরায়েলের টিকার মজুদ থাকায় এই চুক্তি সম্ভব হয়েছে। এতে করে এখনকার প্রয়োজন মেটানোর সুযোগ এসেছে।

ফাইজার-বায়োএনটেকের কয়েক লাখ ডোজ টিকা পাওয়ার পর বিনিময় কর্মসূচি শুরু করেছে ইসরায়েল। দেশটির মোট জনসংখ্যা ৫৫ শতাংশ টিকার দুটি ডোজ নিয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গাজা ও পশ্চিম তীরে ২ লাখ ৬০ হাজার মানুষ করোনা টিকার দুটি ডোজ নিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম