ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে নিয়ে যা বললো সৌদি আরব

বিদেশ ডেস্ক
২২ জুন ২০২১, ২১:৪১আপডেট : ২২ জুন ২০২১, ২১:৪১

মাঠের বাস্তবতা দিয়ে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি ও তার সরকারকে মূল্যায়ন করবে সৌদি আরব। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।

তিনি বলেন, ইরানের পররাষ্ট্র নীতিতে সর্বোচ্চ নেতার বক্তব্যই শেষ কথা। বিদেশ নীতির যে কোনও ক্ষেত্র তার নিয়ন্ত্রণে। ফলে মাঠের বাস্তবতাই দেশটির প্রতি রিয়াদের দৃষ্টিভঙ্গি নির্ধারণ করবে। নতুন সরকারকে এভাবেই মূল্যায়ন করা হবে। সরকারের দায়িত্বে যে-ই থাকুক না কেন!

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যেসব প্রশ্নের উত্তর এখনও জানা যায়নি; সেগুলো নিয়ে নিজ দেশের উদ্বেগের কথাও জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

নির্বাচিত হওয়ার পর সোমবার নিজের প্রথম সংবাদ সম্মেলনে আরব প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নয়নের ব্যাপারে নিজের আগ্রহের কথা জানিয়েছিলেন রায়িসি। রিয়াদের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় কোনও বাধা নেই উল্লেখ করলেও সৌদি আরবকে তিনি অবিলম্বে ইয়েমেনে হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান। অন্যদিকে সৌদি আরব বরাবরই ইরানের বিরুদ্ধে ইয়েমেন, লেবানন, ইরাক ও সিরিয়ায় হস্তক্ষেপের অভিযোগ করে আসছে।

২০১৮ সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে ভূরাজনৈতিক বাস্তবতায় পরে প্রকাশ্যে এমন মন্তব্য করার মতো জায়গা থেকে অনেকটাই সরে আসে রিয়াদ। দীর্ঘদিন পর ২০২১ সালের ৯ এপ্রিল ইরাকের রাজধানী বাগদাদে দুই দেশের কর্মকর্তাদের প্রথম সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সৌদি আরবে ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের হামলা ছাড়াও দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সূত্র: রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে