২৪ ঘণ্টার নতুন রেসিডেন্সি ভিসা সেবা চালু করছে দুবাই

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০২১, ০৩:৩৬আপডেট : ৩০ জুন ২০২১, ০৩:৩৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দেশটির নাগরিক ও বাসিন্দাদের জন্য দিন-রাত চব্বিশ ঘণ্টা রেসিডেন্সি ভিসা সংশ্লিষ্ট একটি সেবা চালু হচ্ছে। দেশটির জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) মঙ্গলবার ঘোষণা দিয়েছে, ৭ জুলাই থেকে এই সেবা চালু হবে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এখবর জানিয়েছে।

‘ইউ আর স্পেশাল’ নামের এই সেবার আওতায় কোম্পানি, ব্যক্তিবর্গ, নাগরিক ও বাসিন্দাদের রেসিডেন্সি সেবা সংশ্লিষ্ট অনুরোধ ও অনুসন্ধান সপ্তাহের সাত দিন যে কোনও সময় গ্রহণ করবে। এখানে যে কোনও সময় ক্রেতারা তাদের লেনদেনের অবস্থা ও ফলোআপ জানতে পারবেন।

জিডিআরএফএ মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারি বলেন, সংযুক্ত আরব আমিরাতে, বিশেষ করে দুবাইয়ে সেবা প্রদানে সামনের সারিতে থাকতে ও সেবা গ্রহীতাদের প্রয়োজন মেটাতে চাই। যা দুবাইকে বাকি বিশ্ব থেকে আলাদা করে তুলবে।

আল মারি জানান, এই উদ্ভাবনী উদ্যোগের পেছনে যে ধারণা কাজ করেছে তা হলো ক্রেতাদের প্রয়োজন মেটানোর উপযুক্ত সমন্বিত কর্মগতি গড়ে তোলা।

এই টিমটি সরাসরি যে কোনও যোগাযোগ, অনুরোধ ও প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেবে। যাতে করে অন্য কোথাও কিছু জিজ্ঞাসা করতে না হয়।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী