আবারও উত্তপ্ত সিরিয়া, আসাদ বাহিনীর হামলায় শিশুসহ নিহত ৮

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০২১, ০১:৪০আপডেট : ০৪ জুলাই ২০২১, ০১:৫৭

সিরিয়ার ইদলিবে রুশ সমর্থিত আসাদ বাহিনীর হামলায় শিশুসহ কমপক্ষে ৮ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। সেখানকার যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা জানায়, শনিবার ভারী কামান হামলায় তারা নিহত হন। গত মার্চের যুদ্ধবিরতি লঙ্ঘন করেই হামলা চালালো।

শনিবার হঠাৎ করেই ফের উত্তপ্ত হয়ে ওঠে সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত অঞ্চল ইদলিব। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, জাবাল আল-জাভিয়া এলাকার বেশ কয়েকটি জায়গায় হামলা চালানো হয়।

হামলায় ইবলিন গ্রামের একই পরিবারের পাঁচ সদস্য নিহত হন। দুই শিশু বালিয়ুন গ্রামের এবং আরেক শিশু বালশুয়ান গ্রামে সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় প্রাণ হারায়। সিরিয়ার উদ্ধারকারী হোয়াইট হেলমেটসের পক্ষও নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।

এক টুইটবার্তায় একে ভয়াবহ হামলা উল্লেখ করেছে উদ্ধারকারী দল। গোলা হামলায় আরও ১৬ জন আহতের খবর পাওয়া গেছে। গত মার্চে ইদলিবে আন্তর্জাতিক যুদ্ধবিরতির পর হামলায় একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু।

ইদলিব কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর। এখানে বেশ কয়েকটি বিদ্রোহী দল আধিপত্য বিস্তার করে আসছে। সিরিয়ায় ২০১১ সাল থেকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন।

/এলকে/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি