মিসরে শীর্ষস্থানীয় ১০ ব্রাদারহুড নেতার যাবজ্জীবন কারাদণ্ড বহাল

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০২১, ২২:২৫আপডেট : ১১ জুলাই ২০২১, ২২:২৫

মিসরে মুসলিম ব্রাদারহুডের শীর্ষস্থানীয় ১০ নেতার যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন দেশটির সর্বোচ্চ আপিল আদালত। রবিবার এ রায় ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্ত নেতাদের মধ্যে দলের প্রধান মোহাম্মদ বাদি-ও রয়েছেন। ২০১০ সাল থেকে দলটির নেতৃত্বে রয়েছেন তিনি।

২০১১ সালে গণঅভ্যুত্থানে হোসনি মোবারকের পতনের পর ২০১২ সালে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসি। ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করেন দেশটির সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি।

২০১৩ সালের জুলাইয়ে মুরসির পতনের পর তাকে পুনর্বহালের দাবিতে কায়রোর রাবা আল আদায়িয়া স্কয়ারে ব্যাপক বিক্ষোভ শুরু করে হাজার হাজার মুসলিম ব্রাদারহুড সমর্থক। পরের মাসে নিরাপত্তা বাহিনী ওই স্কয়ারে অভিযান চালায়। ওই অভিযানে একদিনে নিহত হয় আট শতাধিক মানুষ। দেশজুড়ে গ্রেফতার করা হয় ব্রাদারহুডের হাজার হাজার নেতা-কর্মী-সমর্থককে।

দলটির প্রধান মোহাম্মদ বাদিসহ দলটির ১০ নেতাকে ২০১৯ সালে দোষী সাব্যস্ত করে কায়রোর একটি আদালত। তাদের বিরুদ্ধে ২০১১ সালে হোসনি মোবারক সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময়ে পুলিশকর্মীদের হত্যা এবং কারাগার ভাঙচুরের অভিযোগ আনা হয়।

২০১৩ সাল থেকেই মিসরের বিভিন্ন আদালতে বিচারের মুখোমুখি হচ্ছে ব্রাদারহুড নেতারা। সেই ধারাবাহিকতায় সর্বশেষ সংযোজন রবিবারের আপিল আদালতের এই রায়।

/এমপি/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী