প্রথম বিদেশ সফরে সৌদিতে ওমানের সুলতান

বিদেশ ডেস্ক
১২ জুলাই ২০২১, ০২:৫৬আপডেট : ১২ জুলাই ২০২১, ০২:৫৬
image

গত বছর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক বিদেশ সফর শুরু করেছেন ওমানের সুলতান হাইতাম বিন তারিক আল-সায়িদ। রবিবার দুই দিনের সৌদি আরবের লোহিত সাগর তীরবর্তী শহর নিওমে পৌঁছেছেন তিনি। এই সফরে ইয়েমেন যুদ্ধ ছাড়াও দুই দেশের অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ওমানের সুলতানকে স্বাগত জানান সৌদি বাদশাহ সালমান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছেন, করোনাভাইরাস মহামারি শুরুর পর এটাই ৮৫ বছর বয়সী সৌদি বাদশাহর প্রথম মুখোমুখি সাক্ষাৎ। এছাড়াও ওমানের সুলতানকে স্বাগত জানানোর সময় উপস্থিত ছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

ঋণ জর্জরিত ওমানে বেকারত্বের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। দায়িত্ব গ্রহণের পর এটাই দেশটির সুলতানের প্রথম বড় কোনও চ্যালেঞ্জ। তবে দায়িত্ব নেওয়ার পর ব্যয় সংকোচনসহ বেশ কিছু সংস্কারমূলত পদক্ষেপ নিয়েছেন সুলতান।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী সায়িদ বদর আল-বুসাইদি সৌদির একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তার দেশ সৌদি আরবের সঙ্গে একটি যৌথ কাউন্সিল গঠনে আগ্রহী। এই কাউন্সিলের মাধ্যমে বিদেশি চুক্তি পর্যবেক্ষণ করা হবে। এছাড়া দুই দেশের মধ্যে সংযোগস্থাপনকারী একটি সড়ক নির্মাণসহ আরও কয়েকটি অবকাঠামো প্রকল্প নিয়ে আলোচনার কথা রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম