ওয়াশিংটন শর্ত মানলেই কাবুল বিমানবন্দর চালাবে তুরস্ক

বিদেশ ডেস্ক
২০ জুলাই ২০২১, ২০:৫৪আপডেট : ২০ জুলাই ২০২১, ২১:১০

চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র শর্ত পূরণ করলে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব শুরু করতে পারে তুরস্ক। মঙ্গলবার এ বিষয়ে ওয়াশিংটনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

আগামী মাসের শেষ নাগাদ আফগানিস্তান ছাড়ার কথা রয়েছে মার্কিন ও ন্যাটো বাহিনীর। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিদেশি বাহিনী আফগানিস্তান ত্যাগের পর তুরস্ককে কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আঙ্কারাও এ দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে। গত ৯ জুলাই তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান জানান, তার দেশের সেনারা কীভাবে এই বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করবে তার সব দিক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিস্তারিত চুক্তি হয়েছে।

যুদ্ধ বিধ্বস্ত আফগান ভূখণ্ডের পরিস্থিতি যখন প্রতিনিয়ত অবনতির দিকে যাচ্ছে তখনই কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত প্রসঙ্গে আবারও কথা বললেন এরদোয়ান। মঙ্গলবার নর্দান সাইপ্রাসে টেলিভিশনে দেওয়া বক্তব্যে তুর্কি প্রেসিডেন্ট, বিদেশি সেনা চলে যাওয়ার পর কাবুল বিমানব্ন্দর চালু রাখা ও নিরাপত্তা নিশ্চিতে আঙ্কারাকে আর্থিক, কূটনৈতিক এবং লজিস্টিক সহায়তা পূরণ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

এরদোয়ান আরও বলেন, কাবুল বিমানবন্দরের দায়িত্বের বিষয়ে আমি আশাবাদী। কিন্তু আমরা চাই আমেরিকা কিছু শর্ত পূরণ করুক। এ বিষয়গুলো তারা মানলে আঙ্কারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তার পরিকল্পনায় কাজ শুরু করবে’।

এদিকে সশস্ত্র গোষ্ঠী তালেবানের প্রসঙ্গে তিনি বলেন, তালেবান চাইলে তাদের সংকট নিয়ে আঙ্কারার সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোষ্ঠীটির যে বৈঠক অব্যাহত রয়েছে তা থেকে ভালো ফলাফল আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের