ইরাকের মাটিতে মার্কিন সেনার প্রয়োজন নেই: প্রধানমন্ত্রী আল-খাদিমি

বিদেশ ডেস্ক
২৫ জুলাই ২০২১, ১৭:১৬আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৮:৪৭

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদিমি বলেছেন, তার দেশে ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য মার্কিন সেনাদের কোনও প্রয়োজন নেই। তবে তিনি বলেছেন, এসব বিদেশি সেনাদের পুনরায় মোতায়েনের বিষয়টি নির্ভর করছে এই সপ্তাহে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ওপর। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরাকে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। রবিবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

মুস্তাফা আল-খাদিমি বলেছেন, যুক্তরাষ্ট্রকে প্রশিক্ষণ ও সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য আহ্বান জানাবে ইরাক। কিন্তু যুদ্ধের সেনাদের আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের একটি সময়সীমা চাওয়া হবে। এপ্রিলে ওয়াশিংটন ও বাগদাদে আলোচনায় মার্কিন সেনাদের প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, ইরাকের মাটিতে বিদেশি সেনাদের কোনও প্রয়োজন নেই। আইএসবিরোধী যুদ্ধ ও আমাদের সেনাদের প্রস্তুতির বিষয়ের জন্য একটি বিশেষ সময়সীমার প্রয়োজন। ওয়াশিংটনে আলোচনার ওপর তা নির্ভর করছে।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ইরাকের প্রধানমন্ত্রী। দুই দেশের মধ্যে এটি চতুর্থ ধাপের কৌশলগত আলোচনা। দেশে শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে মার্কিন ভূমিকা কমানোর চাপের মুখে হোয়াইট হাউজ সফরে যাচ্ছেন আল-খাদিমি।

আল-খাদিমি বলেন, ইরাকের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া, তাদের কার্যকারিতা ও সামর্থ্য বৃদ্ধির জন্য আমরা মার্কিন উপস্থিতি চাই। ইরাকে অনেক আমেরিকান অস্ত্র রয়েছে। এগুলো রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণের প্রয়োজন আছে। আমাদের সেনাদের সহযোগিতা ও সামর্থ্য বৃদ্ধিতে মার্কিন পক্ষের কাছে আমরা সহযোগিতা অব্যাহত রাখতে বলবো।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম