বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

বিদেশ ডেস্ক
২৯ জুলাই ২০২১, ২১:০০আপডেট : ২৯ জুলাই ২০২১, ২১:০০
image

ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা হয়েছে। বৃহস্পতিবার ভোরে এই হামলা চালানো হয়। তবে এতে কেউ হতাহত বা কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদিমি ওয়াশিংটন সফর থেকে ফেরার দিনেই এই হামলার ঘটনা ঘটলো।

গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউজে সাক্ষাৎ করেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদিমি। ওই বৈঠকে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন।

গত কয়েক মাস ধরে নিয়মিতভাবে ইরাকে মার্কিন স্বার্থে হামলা অব্যাহত রয়েছে। এসব হামলার জন্য ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীকে দায়ী করে আসছে নিরাপত্তা সংস্থাগুলো। তবে আল-খাদেমির ওয়াশিংটন সফরের আগে এসব হামলার পরিমাণ কমে আসে।

ইরাকের এক ঊর্ধ্বতস নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার চালানো হামলায় রকেট দুইটি বাগদাদের পূর্বাঞ্চলের শিয়া অধ্যুষিত একটি এলাকা থেকে ছোড়া হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এগুলো যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে ছোড়া হয়েছিল, তবে ‘টার্গেটে’ পৌঁছাতে পারেনি। একটি রকেট গ্রিন জোনের ভেতরের পার্কিং লটে আঘাত হেনেছে, অন্যটি পড়েছে কাছাকাছি একটি খালি জায়গায়।

এই মাসের শুরুতে ইরাক ও সিরিয়ায় মার্কিন কূটনীতিক ও বাহিনীর সদস্যদের ওপর তিন দফা রকেট ও ড্রোন হামলা হয়। এর মধ্যে এক হামলায় একটি বিমান ঘাঁটিতে ১৪টি রকেট আছড়ে পড়ে দুই মার্কিন সেনা আহতও হয়।

কোনো গোষ্ঠী বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার না করলেও ইরান সমর্থিত গোষ্ঠী এ রকেট হামলার পেছনে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম