ফের বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি বাহিনী

বিদেশ ডেস্ক
০৭ আগস্ট ২০২১, ০৪:৫১আপডেট : ০৭ আগস্ট ২০২১, ০৪:৫৭

আবারও এক বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি বাহিনী। দখলকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ বের করলে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ হয় ইসরায়েলি সৈন্যদের। এতে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সময় শুক্রবার ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে নাবলুস শহরে প্রতিবাদ কর্মসূচির আয়োজনে শতাধিক ফিলিস্তিনি জড়ো হয়। বিক্ষুব্ধরা টায়ারে আগুন জ্বালানোর পাশাপাশি ইসরায়েলি সৈন্যদের দিকে লক্ষ্য করে ঢিল নিক্ষেপ করে। এছাড়া পেট্রোল বোমা ছোড়া বলেও দাবি করে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ওই এলাকায় বিক্ষোভে দাঙ্গার ঘটনা ঘটলে ইসরায়েলি বাহিনী পাল্টা সাড়া দেয়। একজন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে এমন খবর আমরা শুনেছি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলির গুলিতে ৩৮ বছর বয়সী ইমাদ আলী মোহাম্মদ দৈওকত গুলিবিদ্ধ হন। তাকে নাবলুসের হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হামলায় আহত ২১ জনকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে রেড ক্রিসেন্ট। এদের সবাই রাবার বুলেটে বিদ্ধ হন।

ইসরায়েলের দখলদারিত্ব এবং আগ্রাসনের বিরুদ্ধে প্রায় বিক্ষোভ বের করেন ফিলিস্তিনিরা। এতে ইসরায়েলি বাহিনী সঙ্গে সংঘাতের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে হতাহত হন অনেকে ফিলিস্তিনি।

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী