নতুন প্রজন্মের যুদ্ধবিমান পেলো কাতার

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০২১, ১৬:৫৮আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৭:১৮

যুক্তরাষ্ট্রের তৈরি নতুন প্রজন্মের অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধ বিমানের প্রথম চালান পেলো কাতার। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর সদর দফতরে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের প্রতিরক্ষামন্ত্রী।

প্রথম চালান গ্রহণের অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আতিয়াহ বলেন, ‘পুরনো এফ-১৫ বিমান থেকে নতুন প্রজন্মের যুদ্ধবিমানগুলো খুবই দ্রুত এবং কার্যকরী'।

মার্কিন বিমানবাহিনীর কমান্ডার জেনারেল গ্রেজ গিলোট বলেন, 'এফ-১৫ কিউএ মডেলের যুদ্ধবিমান শুধু সামর্থ্যের দিক থেকেই নয়, উন্নত অংশীদারিত্বকেও প্রতিনিধিত্ব করে’।

২০১৭ সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং বাহরাইনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চরম অবনতিতে ঠেকে কাতারের। এই দেশগুলো মিলে নানা কারণে অর্থনৈতিক, আকাশপথসহ একাধিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় কাতারের দিকে।

ওই বছরেই আধুনিক যুদ্ধবিমান কিনতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে চুক্তি করে কাতার। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছ থেকে আধুনকি যুদ্ধবিমান পাওয়ায় নিজেদের সামরিক খাত আরও শক্তিশালী হলো দেশটির।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম