সৌদি আরবের সঙ্গে আরেক দফা আলোচনার পরিকল্পনা ইরানের

বিদেশ ডেস্ক
৩১ আগস্ট ২০২১, ২০:২৯আপডেট : ৩১ আগস্ট ২০২১, ২০:২৯

নতুন সরকার গঠনের পর আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের সঙ্গে চতুর্থ দফা আলোচনায় বসার পরিকল্পনা করছে ইরান। মঙ্গলবার ইরাকের বাগদাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত এই তথ্য জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যে ইরান ও সৌদি আরবের বৈরিতা দীর্ঘদিনের। ইরান শিয়া মুসলিম ও সৌদি আরব সুন্নি মুসলিম শাসিত দেশ। ইয়েমেন, সিরিয়া ও বিভিন্ন অঞ্চলে দেশ দুটি ছায়াযুদ্ধে জড়িয়ে আছে। ২০১৬ সালে উভয় দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

মে মাসে প্রথমবারের মতো ইরান প্রকাশ্যে স্বীকার করে সৌদি আরবের সঙ্গে আলোচনার কথা।

নতুন দফায় আলোচনার পরিকল্পনার কথা জানিয়েছেন বাগদাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি। তিনি জানান, এই আলোচনা বাগদাদেই অনুষ্ঠিত হবে।

ইরানি রাষ্ট্রদূত বলেন,  সৌদি আরবের সঙ্গে এ পর্যন্ত তিন দফা আলোচনা হয়েছে। চতুর্থ দফা আলোচনাও অনুষ্ঠিত হবে।  

ইরাজ মাসজেদি বলেন, ইরাকি জনগণের সঙ্গে ইরানের দৃঢ় সম্পর্ক রয়েছে। তেহরান যুদ্ধবিধ্বস্ত অঞ্চল পুনর্গঠনে ভূমিকা রাখবে বলেও তিনি জানান। সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম