গোপন আলোচনা সারলেন ইসরায়েলি প্রেসিডেন্ট ও জর্ডানের বাদশাহ

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৪০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৪০

ইসরায়েলি প্রেসিডেন্ট আইস্যাক হেরজগ জানিয়েছেন তিনি জর্ডানের রাজধানী আম্মানে বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটাতে অঘোষিত এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন তিনি।

শনিবার ইসরায়েলি টেলিভিশনে সম্প্রচারিত একটি ফুটেজে প্রেসিডেন্ট আইস্যাক হেরজগ বলেন, ‘গত সপ্তাহে আমি জর্ডানের বাদশাহর সঙ্গে দেখা করেছি আর একটি দীর্ঘ বৈঠক হয়েছে। আমি তার প্রাসাদে ছিলাম, পুরো একটা সন্ধ্যা। একটা চমৎকার বৈঠক হয়েছে।’

ইসরায়েলি প্রেসিডেন্টের পুরো সাক্ষাৎকারটি রবিবার সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে। ইসরায়েলি প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘জর্ডান গুরুত্বপূর্ণ দেশ। বাদশাহ আবদুল্লাহর প্রতি আমার অগাধ শ্রদ্ধা, তিনি একজন মহান নেতা এবং অতি গুরুত্বপূর্ণ আঞ্চলিক চরিত্র।’

ইসরায়েলি প্রেসিডেন্টের বিবৃতিতে বলা হয়েছে, জর্ডানের বাদশাহের আমন্ত্রণে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কৌশলগত ইস্যুতে গভীর আলোচনা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

উল্লেখ্য, প্রতিবেশি দুইটি মাত্র দেশ ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছে, তারা হলো জর্ডান ও মিসর। বেনিয়ামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ইসরায়েল-জর্ডান সম্পর্কের অবনতি হয়। আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদারিত্ব এবং পশ্চিম তীরে ইহুদি বসতি নিয়ে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। তবে গত জুনে দায়িত্ব নিয়েই আম্মান সফর করে সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টা শুরু করেন নতুন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত।

/জেজে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান