পারমাণবিক কেন্দ্রের ক্যামেরা নিয়ে জাতিসংঘ সংস্থার সঙ্গে ইরানের সমঝোতা

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৫

ইরানের পারমাণবিক কেন্দ্রে নজরদারির জন্য বসানো ক্যামেরাগুলো মেরামতের জন্য জাতিসংঘের নজরদারি সংস্থার সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে তেহরান। রবিবার ইরান জানিয়েছে, আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-কে পরিদর্শকদের ক্যামেরাগুলো পরিবর্তনের অনুমতি দেওয়া হবে।

সমঝোতা অনুসারে, ক্যামেরার মেমোরি কার্ড পরিবর্তন করা যাবে কিন্তু এগুলো ইরানের থাকবে।

আইএইএ অভিযোগ জানিয়ে আসছে, ইরান তাদের নজরদারি কাজে বাধা দিচ্ছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তবে তেহরান এসব অস্বীকার করে আসছে। তাদের দাবি, পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ।

এই সমঝোতার আগে ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর পারমাণবিক কেন্দ্রের ভিডিও ফুটেজ হস্তান্তর করবে।

আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রসি গত সপ্তাহ তেহরান পৌঁছান নজরদারির সরঞ্জাম বসানোর বিষয় নিয়ে আলোচনার জন্য। সফরে তিনি ইরানের নতুন পারমাণবিক প্রধান মোহাম্মদ এসলামির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে উভয়পক্ষ জানিয়েছে, বৈঠক ছিল গঠনমূলক এবং আগামী মাসে ভিয়েনায় সংস্থাটির সাধারণ কনফারেন্সে আলোচনা অব্যাহত থাকবে। সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি