ইসরায়েলি বাহিনীর গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩১

দখলকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে ৫ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। রবিবার রামাল্লাহ এবং জেনিন শহরের কাছে পাঁচটি আলাদা স্থানে অভিযান পরিচালনা করে ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ফিলিস্তিনি নিহতের জবাবে গাজা উপত্যকা থেকে রকেট হামলার পরিকল্পনা করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

খবরে বলা হয়েছে, তিন ফিলিস্তিনি নিহত হন কাফর বিদু এলাকায়। তাদের মরদেহ আটকে রেখেছে ইসরায়েলি বাহিনী। বাকিজনকে বুরকিনে হত্যা করা হলেও তাকে ইতোমধ্যে দাফন করা হয়েছে।

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাওয়ার পথে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেট দাবি করেন, ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। তারা রকেট হামলা চালানোর চেষ্টা করছিল। এ বিষয়ে এখনও হামাসের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে