ইসরায়েলি প্রধানমন্ত্রীর সমালোচনা প্রত্যাখ্যান ইরানের

বিদেশ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:১২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:১২

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের জাতিসংঘে দেওয়া বক্তব্যে ইরান সম্পর্কে যে সমালোচনা করেছেন তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, বেনেতের বক্তব্য ‘মিথ্যার ফুলঝুরি’ ছাড়া আর কিছু নয়। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্জি নিজের অফিসিয়াল টুইটার পেজে এক পোস্টে এ মন্তব্য করেছেন।

সোমবার জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেত ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তেল আবিবের পুরনো অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেন। গত কয়েক বছরে পরমাণু শিল্পের গবেষণা ও বিকাশে ইরান অনেকদূর অগ্রসর হয়েছে বলে স্বীকার করে বেনেত বলেন, মুখের কথায় আর ইরানের সেন্ট্রিফিউজগুলোর কার্যক্রম বন্ধ করা যাবে না।

ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন, ইরানের ‘পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি’ এমন অবস্থায় চলে গেছে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। বেনেত আরো দাবি করেন, ইরানের পরমাণু কর্মসূচি ‘সবগুলো রেডলাইন’ অতিক্রম করেছে।

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্জি বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে কথা বলার অধিকার শত শত পরমাণু অস্ত্রের অধিকারী ইসরায়েলের নেই।

রাভাঞ্চি আরও লিখেছেন, জাতিসংঘে চলতি বছর ‘ইরান ভীতি’ ছড়িয়ে দেওয়ার কাজকে নতুন উচ্চতায় নিয়ে গেছে তেল আবিব।

এদিকে, সীমান্তের কাছে ইসরায়েলের উপস্থিতি ইরান সহ্য করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। মঙ্গলবার তিনি বলেন, উত্তর-পশ্চিম সীমান্তের কাছে যে মহড়ার আয়োজন করা হয়েছে তা সার্বভৌমত্বের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিষয়। গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরান নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে জানান খাতিবজাদে। সূত্র: পার্স টুডে

 

 

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম