ইরানের আছে ১২০ কেজি ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০২১, ১৭:১১আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৭:১১

ইরানের আনবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি বলেছেন, তাদের কাছে ১২০ কেজির বেশি ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। শনিবার তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য জানান। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

মোহাম্মদ এসলামি বলেন, আমরা ১২০ কেজি ছাড়িয়ে গেছি। এরচেয়ে বেশি ইউরেনিয়াম রয়েছে আমাদের। আমাদের জনগণ জানেন যে, তেহরানের রিঅ্যাক্টরের জন্য পশ্চিমা শক্তিরা আমাদের২০ শতাংশ সমৃদ্ধ জ্বালানি ব্যবহার করতে দেওয়ার কথা। কিন্তু তারা তা করেনি।

আনবিক সংস্থার প্রধান আরও বলেন, আমাদের সহকর্মীরা যদি এটি না করেন তাহলে স্বাভাবিকভাবেই তেহরানের রিঅ্যাক্টরের জন্য জ্বালানি সমস্যা হতে পারে।

সেপ্টেম্বরে আন্তর্জাতিক আনবিক জ্বালানি সংস্থা জানায়, ২০১৫ সালের পারমাণবিক চুক্তির মাত্রার চেয়ে বেশি পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করেছে ইরান। তাদের মতে, ইরানের কাছে ২০ শতাংশ সমৃদ্ধ ৮৪.৩ কেজি ইউরেনিয়াম থাকতে পারে।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি