ইরানের কর্মকাণ্ড নজরদারিতে গোপন ঘাঁটি তৈরি করছে ইসরায়েল!

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০২১, ১৯:৫৩আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৯:৫৩

ইরানের কর্মকাণ্ড নজরদারিতে রাখতে গোপন ঘাঁটি তৈরি করছে ইসরায়েল! বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে তথ্য পেতে এসব ঘাঁটি তৈরি করছে ইসরায়েলি বাহিনী। ওয়ালা নিউজ ওয়েবসাইটের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক।

প্রতিবেদনে বলা হয়, তেহরানের কর্মকাণ্ড পর্যবেক্ষণের জন্য দুই ধরনের গোপন ঘাঁটি তৈরি করছে ইসরায়েলি বাহিনী। এগুলো হচ্ছে গোয়েন্দা ঘাঁটি ও পর্যালোচনাভিত্তিক ঘাঁটি। এসব আস্তানা থেকে ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে গুপ্তচরবৃত্তির পাশাপাশি সামগ্রিক বিষয়বস্তু পর্যালোচনা করা হবে।

আন্তঃবিভাগীয় গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তা ও বিশ্লেষকদের একত্রিত করে এসব ঘাঁটি চালু করা হয়েছে। এগুলোর মাধ্যমে পারমাণবিক কর্মসূচি গোপন করতে তেহরানের গোপনীয় কর্মকাণ্ড চিহ্নিত ও বিশ্লেষণ করা হবে।

ইসরায়েলের একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তেল আবিব পর্যাপ্ত তথ্য সংগ্রহ করেছে। আর এই ধরনের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

সিরিয়ায় তেহরানের সামরিক উপস্থিতি চিহ্নিত করা এবং সেখানে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর আঘাত হানার ক্ষেত্রে এসব ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রতীয়মান হচ্ছে।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী