লাইভের সময় রিপোর্টারের ফোন ছিনতাই, চেহারা দেখালো চোর

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০২১, ১৬:১৭আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২১:১৩

মিসরে সরাসরি সম্প্রচার করছিলেন এক টেলিভিশন রিপোর্টার। ওই সময়েই তার ফোনটি কেড়ে নেয় এক চোর। তারপরও চলতে থাকে সম্প্রচার। এক পর্যায়ে নিজের চেহারা সম্প্রচার করে ফেলে ওই চোর। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউজ সাইট ইয়োম৭ এর প্রতিবেদক মাহমুদ রাগিব একটি সড়কে দাঁড়িয়ে ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি লাইভ করছিলেন। ওই সময় এক ব্যক্তি মোটর সাইকেল নিয়ে তার পাশে এসে ফোন ছিনিয়ে নেয়। অভিযুক্ত চোর সিগারেট টানতে টানতে ওই এলাকা ছেড়ে যাওযার সময় অজ্ঞাতসারেই নিজের চেহারা সম্প্রচার করে ফেলেন।

ওই সময়ে প্রায় ২০ হাজার মানুষ সরাসরি সম্প্রচারটি দেখছিলেন। ফোনের ক্যামেরা নড়তে দেখে এবং ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় অনেকেই অভিযুক্তকে খোঁজা শুরু করে দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজনকে শনাক্ত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। কয়েক ঘণ্টার মাথায় ওই ব্যক্তির বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে থানায় নেওয়া হলে নিজের অপরাধের কথা স্বীকার করে।

২৪ ঘণ্টার ব্যবধানে ভিডিওটি ৬২ লাখ বার দেখা হয়েছে আর মন্তব্য এসেছে ৪৫ হাজারের বেশি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মিসরের চতুর্থ বৃহত্তম শহর সুবরা আল-খাইমার একটি সেতুর ওপর ঘটনাটি ঘটে।

মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে অভিযুক্ত ব্যক্তিটি কর্মহীন। সেই কারণেই চুরি করা ফোনটি এক মোবাইল ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছে।

/জেজে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম