পশ্চিম তীরে নতুন ১৩০০ বাড়ি বানাবে ইসরায়েল

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০২১, ০৪:১৪আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০৪:১৪

দখলকৃত পশ্চিম তীরে ইহুদি দখলদারদের জন্য নতুন করে বাড়ি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল। তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনিদের পাশাপাশি এই ঘোষণার নিন্দা জানিয়েছে প্রতিবেশি জর্ডান।

রবিবার ইসরায়েলের ডানপন্থী প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত সরকারের কন্সট্রাকশন ও আবাসন মন্ত্রণালয়ের তরফে বলা হয়, পশ্চিম তীরে নতুন এক হাজার ৩৫৫টি বাড়ি নির্মাণে টেন্ডার আহ্বান করা হয়েছে। ১৯৬৭ সালের ছয় দিনের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ওই এলাকা দখল করে ইসরায়েল।

আবাসনমন্ত্রী জেভ এলকিন এক বিবৃতিতে বলেন, জায়নবাদী দৃষ্টিভঙ্গির জন্য পশ্চিম তীরে ইহুদি উপস্থিতি বাড়ানো জরুরি।

ইসরায়েলি ঘোষণার পর মন্ত্রিসভার এক সাপ্তাহিক বৈঠকে এই পরিকল্পনা ঠেকাতে যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোর প্রতি আহ্বান জানান ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ সাতিয়াহ। এই বসতি নির্মাণ পরিকল্পনাকে তিনি ফিলিস্তিনি জনগণের ওপর আগ্রাসন বলে আখ্যা দেন।

শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন আবাসন পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। উত্তেজনা বাড়াতে পারে এবং আলোচনার ভিত্তিতে দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের পথে বাধা হতে পারে এমন এক পাক্ষিক পদক্ষেপ থেকে বিরত থাকতে তিনি ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতি আহ্বান জানান।

পশ্চিম তীরে প্রায় চার লাখ ৭৫ হাজার ইহুদি বসবাস করে। এসব বসতি আন্তর্জাতিক আইনে অবৈধ বলে বিবেচিত।

/জেজে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের