এডেন বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ১২

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০২১, ১০:৫৪আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৩:২২

ইয়েমেনের এডেন বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছেন। বিস্ফোরণটি বিমানবন্দরের প্রবেশদ্বারের কাছে ঘটে। শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

বিমানবন্দর কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তে জানা গেছে, বাইরের গেইটে ছোট একটি ট্রাকে এই বিস্ফোরণ ঘটে। ট্রাকটিতে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ছিল। হঠাৎ বিকট শব্দে ঘটে কেঁপে উঠে আশপাশ। এতে অনেক বাড়ি-ঘরের জানালার কাঁচ ভেঙে যায়।

এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘এ ঘটনায় ১২ জন মারা গেছেন। এছাড়া বেশ কয়েকজন গুরুতর আহত হন’। বিস্ফোরণে কারণ এখও অজানা রয়ে গেছে। এ ঘটনা কোনও বিদ্রোহী গোষ্ঠী ঘটিয়ে থাকলেও এখনও দায় স্বীকার করেনি।

এডেন বন্দর নগরীতে দীর্ঘদিন ধরে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে যুদ্ধ চলছে ইরান সমর্থিত সশস্ত্র হুথি বিদ্রোহী গোষ্ঠীর। শুধু এডেনই নয় ইয়েমেনজুড়েই ২০১৫ সাল থেকে উভয়পক্ষের সংঘাত অব্যাহত রয়েছে। দেশটির নিয়ন্ত্রণে নিতেই রক্তপাত ঘটছে। ইয়েমেনের ক্ষমতাচ্যুত নির্বাসিত প্রেসিডেন্ট হাদিকে ফের ক্ষমতায় বসাতে হুথিদের সঙ্গে লড়াই চলছে। এতে কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। যুদ্ধের কারণে দুর্ভিক্ষের কবলে পুরো দেশ। 

/এলকে/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম