ইসরায়েলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি মোদি: ইসরায়েলি প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০২১, ১০:৩২আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৮:৪০

ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। মঙ্গলবার দুই নেতার এক প্রাণবন্ত আলোচনায় এই মন্তব্য করেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর টুইট করা এক ভিডিওতে দেখা গেছে, গ্লাসগোতে কপ২৬ জলবায়ু সম্মেলনের কঠিন সময়সূচির মধ্যেও দুই প্রধানমন্ত্রী প্রাণবন্ত সময় কাটাচ্ছেন।

নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে নাফতালি বেন্নেত আরও বলেন, ‘আমার দলে যোগ দিন’। জবাবে হাসিতে মেতে ওঠেন মোদি।

কপ২৬ জলবায়ু সম্মেলনের পার্শ্ববৈঠকে প্রথমবারের মতো সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি ও নাফতালি বেন্নেত। বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মতবিনিময়ের পাশাপাশি তারা উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণে একমত হন। এর আগে সোমবার জলবায়ু সম্মেলনে অনানুষ্ঠানিকভাবে তাদের সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়।

ভারত ও ইসরায়েলের সম্পর্ক বেশ গভীর। বেশ কয়েক দশক ধরে দুই দেশ সন্ত্রাস মোকাবিলা এবং প্রতিরক্ষা ইস্যুতে কাজ করছে। ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐতিহাসিক ইসরায়েল সফরের সময় দুই দেশের বন্ধন আরও জোরালো হয়। ভারতের প্রথম কোনও প্রধানমন্ত্রী হিসেবে ওই সফরে যান মোদি।

মঙ্গলবার বৈঠকের শুরুতেই নরেন্দ্র মোদিকে নাফতালি বেন্নেত বলেন, ‘আপনাকে ধন্যবাদ দিতে চাই। আপনিই সেই ব্যক্তি যিনি ভারত ও ইসরায়েলের সম্পর্ক নতুন করে শুরু করেছেন। এই গভীর সম্পর্ক দুই অনন্য সভ্যতার মধ্যে–ভারতীয় সভ্যতা এবং ইসরায়েলি সভ্যতা। আর আমি জানি এই সম্পর্ক আপনার হৃদয় থেকে উৎসারিত।’

ভারতের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন নাফতালি বেন্নেত। বলেন, ‘জোরালো দ্বিপাক্ষিক সম্পর্ক এবং একটি উন্নত গ্রহের জন্য আমরা কাজ চালিয়ে যাবো।’

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের