তেহরান সফরে আইএইএ প্রধান

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০২১, ১২:৪৬আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৩:১৬

তেহরান সফরে গেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর প্রধান রাফায়েল গ্রোসি। ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য সোমবার রাতে তেহরানে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি।

সফরে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে তার।

রাফায়েল গ্রোসির এবারের তেহরান সফরে তার সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতার একটি সুস্পষ্ট রূপরেখা নির্ধারণের কথা রয়েছে।

সোমবার তেহরানের উদ্দেশ্যে ভিয়েনা ত্যাগের আগে এক টুইটার বার্তায় রাফায়েল গ্রোসি বলেন, তার এ সফরের মাধ্যমে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আইএইএ-র পরিদর্শন কাজ আবার চালু করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।

এদিকে গ্রোসির তেহরান সফরকে সামনে রেখে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেছেন, তার দেশ সব সময় আইএইএ-র সঙ্গে সহযোগিতাকে এই সংস্থার আইন অনুযায়ী কারিগরি বিষয়ে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছে। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম