ওমরাহ নিয়ে সৌদি সরকারের নতুন নির্দেশনা

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৯

ওমরাহ পালনে যারা সৌদি আরবে গমনে ইচ্ছুক তাদের জন্য বিধিনিষেধে কিছুটা পরিবর্তন এনেছে দেশটির সরকার। সৌদিতে রওনা হওয়ার ৪৮ ঘণ্টা আগে করোনা পিসিআর পরীক্ষা করাতে হবে। এবং সৌদিতে নেগেটিভ সনদ জমা দিতে হবে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় মঙ্গলবার এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে। শুধু ওমরাহ পালনে ইচ্ছুক তাদের জন্যই নয়, পর্যটকদের জন্যও একই নির্দেশনা প্রযোজ্য হবে। সৌদি সরকারের এ ঘোষণা বাস্তবায়ন শুরু হবে আগামী বুধবার থেকেই।

বিবৃতিতে বলা হয়েছে, মক্কা ও মদিনার গ্র্যান্ড মসজিদে প্রবেশের জন্য ওমরাহ পালনকারীদের ‘তাওয়াক্কালনা’ অ্যাপ ব্যবহার করে টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, ওমরাহ পালনের জন্য আসা বিদেশিরা আগে ১০ দিন থাকার অনুমোতি পেতো। তা এখন বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে। করোনার সংক্রমণ ওপর নির্ভর করে বিধিনিষেধ আরোপ করে সৌদি সরকার। 

সূত্র: জিও নিউজ। 

/এলকে/
সম্পর্কিত
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
দেশে ফিরলেন আরও ১১ হাজার ৬১৩ হাজী, মৃত্যু বেড়ে ৪১
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম