ইসরায়েল থেকে ৫০০ মিলিয়ন ডলারের অস্ত্র কিনবে মরক্কো

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৪

ইসরায়েল থেকে ৫০০ মিলিয়ন ডলারের অস্ত্র কিনবে আফ্রিকার দেশ মরক্কো। এরইমধ্যে এ সংক্রান্ত একটি চুক্তিতে সম্মত হয়েছে দুই দেশ। এই চুক্তির আওতায় মরক্কোকে বারাক এমএক্স বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই)। ইসরায়েলি সংবাদমাধ্যম গ্লোবসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

প্রতিবেদনে বলা হয়, গত নভেম্বরে মরক্কো সফরে যান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ। তখন মরক্কো প্রাথমিকভাবে এ ব্যাপারে তার আগ্রহের কথা জানায়। ওই সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারকও (এমওইউ) স্বাক্ষরিত হয়।

প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে গ্লোবস বলছে, মরক্কো ইসরায়েলের সঙ্গে তার চাহিদা নিয়ে আলাপ করেছে। ইসরায়েলের পক্ষ থেকে বারাক সিস্টেমসহ বেশ কয়েকটি বিকল্পের প্রস্তাব করা হয়েছে।

পরে ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই)-এর সিইও বোয়াজ লেভি গোপনে মরক্কো সফরে যান। এই সফরে তিনি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা তুলে ধরেন।

গ্লোবস-এর দাবি, বারাক এমএক্স ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রের হুমকি এবং ড্রোন হামলা থেকে সুরক্ষা দিতে সক্ষম।

/এমপি/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী