গাজায় বিমান হামলা ইসরায়েলের

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০২২, ১৫:৩৭ আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৫:৩৭

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধবিমান থেকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের অস্ত্র তৈরির স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করে এই হামলা চালানো হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে এই হামলার প্রতিশোধ নিয়েছে।

ইজ্জেদিন আল-কাসসাম ব্রিগেডের বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার সকালে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে গাজার আকাশে ইসরায়েলি যুদ্ধবিমানকে পাল্টা জবাব দেওয়া হয়েছে।

ফিলিস্তিনের আল আকসা মসজিদে সম্প্রতি ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের ঘটনায় এমনিতেই উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই  মঙ্গলবার অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালায় দখলদার বাহিনী। বরাবরের মতো এবারও ইসরায়েল দাবি করেছে, ফিলিস্তিনি ভূখণ্ড থেকে তাদের মাটিতে রকেট নিক্ষেপ করা হয়েছে। এর পরই তারা পাল্টা জবাব দিয়েছে।

এদিন গাজায় বিমান হামলার আগে হামাসের বিরুদ্ধে ইসরায়েলবিরোধী প্রচারণা চালানোর অভিযোগ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

/এমপি/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
হুথিদের কাছ থেকে মানদেবের কাছের শহর পুনরুদ্ধার করলো ইয়েমেনি বাহিনী
সর্বশেষ খবর
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ