আল জাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা করলো ইসরায়েলি বাহিনী

বিদেশ ডেস্ক
১১ মে ২০২২, ১২:০৩আপডেট : ১৩ মে ২০২২, ০১:৫১

ফিলিস্তিনের পশ্চিম তীরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একজন প্রবীণ সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। নিহত ওই সাংবাদিকের নাম শিরীন আবু আকলেহ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তার নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়, বুধবার জেনিন শহরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন শিরীন আবু আকলেহ। এ সময় দখলদার বাহিনীর গুলিবর্ষণের শিকার হন তিনি। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে এই হত্যাকাণ্ডের বিস্তারিত জানা যায়নি। তবে ভিডিওতে দেখা গেছে, তার মাথায় গুলি করা হয়েছে।

ফিলিস্তিনের রামাল্লা থেকে আল জাজিরার আরেক সাংবাদিক নিদা ইব্রাহিম কান্নাজড়িত কণ্ঠে বলেন, শিরীন আবু আকলেহ ছিলেন দারুণ দক্ষ একজন সাংবাদিক। ২০০০ সালে ফিলিস্তিনের দ্বিতীয় ইন্তিফাদার শুরু থেকে তিনি আল জাজিরার সঙ্গে কাজ করছিলেন।

তিনি বলেন, জেনিনে খবর সংগ্রহের সময় শিরীনের মাথায় গুলি লাগে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তার মৃত্যুর কথা ঘোষণা করা হয়েছে।

আবেগঘন কণ্ঠে  নিদা ইব্রাহিম বলেন, শিরীন আবু আকলেহ-র সঙ্গে কাজ করা সাংবাদিকদের জন্য এটি একটি বড় ধাক্কা।

বুধবারের ঘটনায় আলি সামুদি নামের আরেক ফিলিস্তিনি সাংবাদিকও গুলিবিদ্ধ হয়েছেন। তবে জেরুজালেমভিত্তিক কুদস পত্রিকার এই সংবাদকর্মীর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী