মারা গেছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ

বিদেশ ডেস্ক
১৩ মে ২০২২, ১৬:৫০আপডেট : ১৩ মে ২০২২, ১৭:৩৪

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা গেছেন। শুক্রবার ৭৩ বছর বয়সে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ডব্লিউএএম।

এক টুইট বার্তায় সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রেসিডেন্ট কার্যালয় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আগামী ৪০ দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি তিন দিন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সংবিধান অনুযায়ী আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন না আয়োজন করা পর্যন্ত তিনিই এই পদে থাকবেন বলে জানা গেছে।

শেখ খলিফা বিন জায়েদ তার বাবা প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের উত্তরসূরি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন তিনি। ২০০৪ সালে আমিরাতের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পান। ২০১৪ সালে স্ট্রোক করার পর জনসমক্ষে খুবই কম দেখা গেছে তাকে। প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদের মৃত্যুতে শোক নেমে এসেছে দেশটিতে।

সূত্র: আল জাজিরা

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
যুদ্ধের উত্তাপকে পাশে রেখে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন
মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান ট্রাম্পের
তাবিন্দা-সতীশের বিলাসী জীবন সম্পর্কে যা জানা গেলো
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি