তিন মাসে সৌদি আরামকো’র মুনাফা বেড়েছে ৮০ শতাংশ

বিদেশ ডেস্ক
১৫ মে ২০২২, ১৯:৫৩আপডেট : ১৫ মে ২০২২, ১৯:৫৩

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো জানিয়েছে, ২০২২ সালের প্রথম তিন মাসে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৮০ শতাংশ। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা ও মূল্যবৃদ্ধির কারণে কোম্পানিটি এই  মুনাফা অর্জন করেছে। রবিবার আরামকো এই তথ্য জানিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

গত সপ্তাহে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে অ্যাপলকে ছাড়িয়ে যায় আরামকো। ২০২২ সালের প্রথম তিন মাসে কোম্পানিটির আয় ছিল ৩৯.৫ বিলিয়ন ডলার। এক বছর আগে একই সময়ের তুলনায় যা ২১.৭ বিলিয়ন ডলার বেশি।

২০১৯ সালের পর আরামকোর বছরের কোনও অর্ধ্বে এটিই সবচেয়ে বেশি মুনাফা অর্জন। কোম্পানিটির মালিকানার ৯৮ শতাংশ সৌদি সরকারের।

এক বিবৃতিতে আরামকোর প্রধান এই মুনাফার জন্য তেলের বাজারের মূল্যবৃদ্ধি এবং উৎপাদন বাড়ানোকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের কারণে আরামকোর মতো গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস কোম্পানির সরবরাহে বিঘ্ন ঘটিয়েছে।

মার্চ মাসে গত ১৪ বছরের মধ্যে তেলের দাম ছিল সর্বোচ্চ। ওই সময় প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ১৩৯ ডলার। ইউক্রেনে রুশ আক্রমণের পরপরই এই দাম বাড়ে। যদিও যুদ্ধের সময় ইউক্রেন দিয়ে রুশ তেলের প্রবাহ স্বাভাবিক ছিল এবং পুনরায় লকডাউনের কারণে চীনে হাইড্রোকার্বনের চাহিদা কিছুটা কমে গেলে তেলের দাম কমে কিছুটা। রবিবার অপরিশোধিত প্রতি ব্যারেল তেলের দাম ছিল ১১১ ডলার।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী