প্রত্ন নিদর্শন চুরির দায়ে ইরাকে ব্রিটিশ পর্যটকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুন ২০২২, ১৩:৫৯আপডেট : ০৯ জুন ২০২২, ১৪:১৯

প্রত্নতাত্ত্বিক সফরের সময় নিদর্শন চুরিতে দোষী প্রমাণিত হওয়ায় এক ব্রিটিশ পর্যটককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে ইরাকের একটি আদালত। ৬৬ বছর বয়সী এই পর্যটকের মুক্তি চাইতে ব্রিটিশ সরকারের সহায়তা চেয়েছে তার পরিবার। তাদের আশঙ্কা দণ্ডভোগের মধ্যেই মৃত্যু হতে পারে এই পর্যটকের।

ইরাকে দণ্ড পাওয়া ব্রিটিশ পর্যটক ফিটন একজন অবসরপ্রাপ্ত জিওলোজিস্ট। গত ২০ মার্চ বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা তার লাগেজে ১২টি টুকরো পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। বিশ্লেষণের জন্য এই টুকরোগুলো ইরাকের জাতীয় জাদুঘরে পাঠানো হয় আর পরে সেগুলো প্রত্ন নিদর্শন হিসেবে শনাক্ত হয়। ফিটনের বিরুদ্ধে ইরাকের প্রত্ন আইনের অধীনে নিদর্শন পাচার চেষ্টার অভিযোগ আনা হয়।

ফিটনের আইনজীবী থাইর সৌদ জানান, মার্চে একই ধরনের অভিযোগে জার্মান নাগরিক ভলকার ওয়াল্ডম্যানকেও গ্রেফতার করা হয়। তবে প্রমাণের অভাবে তাকে দোষী প্রমাণিত করা যায়নি, গত সোমবার তাকে মুক্তি দেওয়া হয়।

ফিটনের পরিবারের দাবি ইরাকের দক্ষিণাঞ্চলীয় এরিদু শহরে প্রত্নতাত্ত্বিক সফরের সময় ১২টি টুকরো সংগ্রহ করেন তিনি। তাদের দাবি ওই সময়ে সেখানে কোনও প্রহরি ছিল না কিংবা কোনও সতর্কতার নোটিশও ছিল না।

আইনজীবী সৌদ দাবি করেছেন, তার ক্লায়েন্ট জানতেন না এগুলো কিসের টুকরো আর সেগুলো একটি প্রত্নতাত্ত্বিক এলাকার বর্জ্য ফেলার স্থান থেকে সংগ্রহ করা হয়। তার মক্কেল পাথর পছন্দ করেন আর যেখানেই ভ্রমণ করেন সেখান থেকেই এগুলো সংগ্রহ করেন। তার অপরাধের উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেন আইনজীবী। তিনি জানান আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।

সূত্র: সিএনএন

/জেজে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম