আফগানিস্তানকে ৬৯ কোটি টাকার মানবিক সহায়তা দেবে চীন

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২২, ১৯:৪২আপডেট : ২৫ জুন ২০২২, ১৯:৪২

ভূমিকম্প কবলিত আফগানিস্তানকে ৫০ মিলিয়ন ইউয়ানের মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৬৯ কোটি ৪১ লাখ ১৩ হাজার ৬০৪ টাকা। শনিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এই সহায়তার ঘোষণা দেওয়া হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মানবিক সহায়তা সামগ্রীর মধ্যে তাঁবু, তোয়ালে, বিছানা এবং অন্যান্য উপকরণ অন্তর্ভুক্ত থাকবে।

গত ২১ জুন আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় এলাকায় ৬ দশমিক ১ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত এক হাজার ১৫০ জনের মৃত্যু হয়। আহত হয় কমপক্ষে আরও দেড় হাজারেরও বেশি মানুষ। এছাড়া এক হাজার ৮০০টির মতো ঘরবাড়ি তছনছ হয়ে গেছে।

আফগান সংবাদমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু বাড়িঘর। কম্বলে মোড়ানো মরদেহের সারি মাটিতে রাখা হয়েছে।

আফগানিস্তানের রাষ্ট্র পরিচালিত বাখতার নিউজ এজেন্সির মহাপরিচালক আবদুল ওয়াহিদ রায়ান জানিয়েছে, ইতোমধ্যেই পাকিস্তান, কাতার ও ইরান থেকে দেশটিতে মানবিক সহায়তা পৌঁছেছে।

/এমপি/
সম্পর্কিত
গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, চালু হবে দুই ঘাঁটি
হুথিদের মোকাবিলায় সৌদি যুদ্ধবিমানে জ্বালানি দেবে ব্রিটেন
চুলায় রান্না করা খাবারে পড়ে নারীর মৃত্যু
সর্বশেষ খবর
নতুন চাকরি নিলেন হাসান মাসুদ, কী করছেন তিনি
নতুন চাকরি নিলেন হাসান মাসুদ, কী করছেন তিনি
নীরব প্রশান্তির আলোয় আন্তর্জাতিক দীপ্তিময় শান্তি দিবস
নীরব প্রশান্তির আলোয় আন্তর্জাতিক দীপ্তিময় শান্তি দিবস
ইমাম ও খতিবের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা নারী গ্রেফতার
ইমাম ও খতিবের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা নারী গ্রেফতার
গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, চালু হবে দুই ঘাঁটি
গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, চালু হবে দুই ঘাঁটি
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন