৭২ ঘণ্টায় ইরাকে গ্যাস কমপ্লেক্স লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২২, ০৯:০২আপডেট : ২৬ জুন ২০২২, ০৯:০৭

৭২ ঘণ্টার মধ্যে ইরাকের উত্তরাঞ্চলীয় গ্যাস কমপ্লেক্স লক্ষ্য করে তৃতীয় শক্তিশালী রকেট হামলার ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে আমিরাতি মালিকানাধানী গ্যাস ক্ষেত্রের কাছেই এ ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি কোম্পানি দানা গ্যাসের মালিকানাধীন ‘মোর গ্যাস’ কমপ্লেক্সকে লক্ষ্য করে কাতিউশা রকেট ছোড়া হয় বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা সেদিক মোহাম্মদ। তিনি বলেন, ‘রকেটটি কমপ্লেক্সের ৫০০ মিটার বাইরে আঘাত হানে। এখনও হামলার দ্বায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী’।

বুধবার ও শুক্রবার কাতিউশা রকেট একই জায়গায় টার্গেট করা হয়। উত্তর ইরাকের কুর্দি অঞ্চলের একটি নিরাপত্তা সংস্থা বিবৃতিতে জানিয়েছে মোট ছয়টি রকেট কিরকুক এবং সুলাইমানিয়া শহরের মধ্যে অবস্থিত খোর মোর গ্যাসক্ষেত্রকে লক্ষ্য করে ছোড়া হয়েছে।

কুর্দি অধ্যুষিত ইরাকের উত্তরাঞ্চলীয় বিদেশি এবং সরকারি গ্যাস ক্ষেত্রগুলো লক্ষ্য করে প্রায় সময় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর পেছনে ইরান সমর্থিত স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর হাত রয়েছে বলে দাবি করে আসছে বাগদাদ।

/এলকে/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের