গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৫

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট ২০২২, ২০:১৯আপডেট : ০৬ আগস্ট ২০২২, ২১:২৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে নারী ও শিশুসহ ১৫ জনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। পরদিন শনিবার ফের অবরুদ্ধ অঞ্চলটিতে হামলে পড়ে দখলদার বাহিনী।

প্রতিবাদে ইসরায়েলের বিভিন্ন শহর ও সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট ও মর্টার হামলা চালানোর দাবি করেছে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ। দলটির সামরিক শাখা আল কুদস ব্রিগেডের তরফে এমন দাবি করা হয়েছে। তেল আবিব, বেন গুরিয়ন বিমানবন্দর, আশদাদ, বীরসেবা, আশকেলন, নেতিভত ও ডেরতে ৬০টি রকেট নিক্ষেপের দাবি করেছে আল কুদস ব্রিগেড।

গাজার ক্ষমতাসীন দল হামাসের মুখপাত্র ফাওজি বারহুম এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের পক্ষ থেকেই এই উত্তেজনা শুরু করা হয়েছে। এর সম্পূর্ণ দায়ভার তাদেরই বহন করতে হবে। তিনি বলেন, ‘ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন (হামাস) সর্বশক্তি দিয়ে গাজা উপত্যকায় আমাদের জনগণকে রক্ষা করবে এবং প্রতিক্রিয়া অব্যাহত রাখবে।’

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ বলেছেন, ‘ইসরায়েলের দক্ষিণে রুটিন জীবন পুনরুদ্ধারের জন্য আমরা অভ্যন্তরীণ স্থিতিস্থাপকতা এবং বাহ্যিক শক্তি নিয়ে কাজ করবো। আমরা সংঘাত চাই না। তবুও প্রয়োজনে আমরা আমাদের নাগরিকদের রক্ষায় দ্বিধা করবো না।’

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যাকায় চলমান উত্তেজনা বন্ধে ‘সব পক্ষকে’ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফের বোরেলের মুখপাত্র এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গাজা এবং আশপাশের ঘটনায় নিয়ে ইইউ গভীর উদ্বিগ্ন। ঘটনাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি বলেন, নিজ দেশের বেসামরিক নাগরিকদের রক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে। কিন্তু বড় ধরনের সংঘাত এড়াতে হবে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম