কাবুলে নামাজের সময় মসজিদে হামলা, ইমামসহ একাধিক নিহত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ আগস্ট ২০২২, ০৬:০০আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০৬:২৩

কাবুলে একটি মসজিদে বুধবার (১৭ আগস্ট) দিবাগত রাতে এশার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত তিন জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা দুই ডজনেরও বেশি। হতাহতের প্রকৃত সংখ্যা জানা না গেলেও লাশের সারি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে ওই মসজিদের ইমামও রয়েছেন।

তালেবানের কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরানকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শহরের উত্তর-পশ্চিমের একটি মসজিদে এ বিস্ফোরণ হয়েছে। 

কাবুলে হাসপাতাল পরিচালনা করছে ইতালিভিত্তিক একটি এনজিও জানিয়েছে, তারা অন্তত সেখান থেকে ২৭ জন আহতকে পেয়েছেন, যাদের মধ্যে অন্তত তিন জন মারা গেছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল যে আশেপাশে বাড়ির জানালা কেঁপে ওঠে। ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুল্যান্স পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে এক তালেবান নেতা জানিয়েছেন, কাবুলের খাইরখানা এলাকায় মসজিদে নামাজের সময় এই বিস্ফোরণ হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত এর দায় কেউ স্বীকার করেনি।

খবর বিবিসি, আলজাজিরা।

/ইউএস/
সম্পর্কিত
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
ইরাকি বন্দরের কাছে পণ্যবাহী জাহাজে হামলা
যুদ্ধের উত্তাপকে পাশে রেখে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী