সিরিয়া থেকে এস-৩০০ ব্যবস্থা সরিয়ে নিলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৯ আগস্ট ২০২২, ২২:০৯আপডেট : ২৯ আগস্ট ২০২২, ২২:১২

সিরিয়া থেকে একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নিয়েছে রাশিয়া। দেশটি থেকে এই প্রতিরক্ষা ব্যবস্থার একটি ব্যাটারি ক্রিমিয়া সংলগ্ন একটি রুশ বন্দরে পাঠিয়েছে মস্কো। স্যাটেলাইট ইমেজে উঠে এসেছে এমন তথ্য। ইসরায়েলের একটি স্যাটেলাইট ইমেজিং কোম্পানির বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, দৃশ্যত ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে নিজ দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের উদ্দেশ্যেই সিরিয়া থেকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি সরিয়ে নিয়েছে মস্কো।

ইমেজস্যাট ইন্টারন্যাশনাল (আইএসআই) গত এপ্রিলে সিরিয়ার মাসিয়াফে এস-৩০০ অ্যান্টি এয়ারক্রাফ্ট ব্যাটারির উপস্থিতি এবং ২৫ আগস্ট টারতুস বন্দরে হার্ডওয়্যার পাঠানোর পর খালি জায়গাটির ছবি তুলেছে।

পৃথক ছবিতে ১২ এবং ১৭ আগস্টের মধ্যে সিরিয়ার টারতুস বন্দরে ব্যাটারির উপাদানগুলো দেখা গেছে। ২০ আগস্টের মধ্যে সেগুলো রাশিয়া পৌঁছে যায়।

আইএসআই বলছে, টারতুস থেকে একটি রুশ জাহাজে ব্যাটারির উপাদানগুলো স্থানান্তর করা হয়। পরে জাহাজটি রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দরের উদ্দেশে যাত্রা করে।

রিফিনিটিভ একনের তথ্য বলছে, রুশ জাহাজটি বর্তমানে নভোরোসিস্কে রয়েছে। তুরস্কের দারদানেলেস প্রণালি হয়ে এটি সেখানে পৌঁছেছে। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের