ইরানি নারীদের পাশে দাঁড়াতে মালালার জোরালো আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২২, ১০:১১আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১২:৩৮

ইরানের নারীদের পাশে দাঁড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন পাকিস্তানের নোবেলজয়ী ও শিক্ষা অধিকার কর্মী মালালা ইউসুফজাই। শুক্রবার (২২ অক্টোবর) নিজের ইনস্টাগ্রামে এ আহ্বান জানান তিনি।

ইরানে পুলিশি হেফাজতে কুর্দি নারী মাহাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের দাবি তুলে রাজপথে বিক্ষোভ করে আসছেন নারীরা। আন্দোলন প্রতিহতে কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনী।পুলিশের গুলিতে এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে হাজারো মানুষকে।

এ নিয়ে মালালা তার বার্তায় ইরানি নারীদের সাহসিকতায় দেশটিতে পরিবর্তন আনার জন্য প্রশাংসা করেন। স্বাধীনতা এবং নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমে আসা ইরানি মেয়ে ও তরুণীদের উদ্দেশে বলেন, আপনারা সাহসী ভূমিকা রেখে বিশ্বকে বদলে দিচ্ছেন।

ইনস্টাগ্রামে মালালা অনুরোধ করেন, ইরানের নারীদের প্রতি সমর্থন দেখান। এ আন্দোলন বাঁচিয়ে রাখুন, তাদের গল্পগুলো শেয়ার করুন।

উল্লেখ্য, কঠোর পোশাকবিধি লঙ্ঘনের দায়ের গ্রেফতার করা হয় কুর্দিস্তানের নারী মাহশা আমিনিকে (২২)। পুলিশের হেফাজতে অসুস্থের পর গত ১৬ সেপ্টেম্বর হাসপাতালে তার মৃত্যু হয়। আমিনির মৃত্যুর ঘটনায় ইরানের কঠোর পোশাকবিধি ও নারীদের চলাচলের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে।

মালালার ভিডিও বার্তা: 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malala (@malala)

/এলকে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম