ফিলিস্তিনে শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ড, নিহত ২১

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ নভেম্বর ২০২২, ০৯:৫১আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১০:১১

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ঘনবসতিপূর্ণ জাবালিয়া শরণার্থী শিবিরের একটি ভবনে আগুন লেগে শিশুসহ অন্তত ২১ জন মারা গেছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সে করে আহত বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর আল-জাজিরা।

স্থানীয় সময় বৃহস্পতিবার একটি চারতলা আবাসিক ভবনে এ অগ্নিকাণ্ড ঘটেছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা'র সংবাদদাতা জানিয়েছেন, হতাহত বহু মানুষকে ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের নিকটবর্তী শহর বেইত লাহিয়ার ইন্দোনেশিয়ান পাবলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, হতাহতের সংখ্যা বাড়তে পারে। 

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ভবনটির ভেতরে প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ সংরক্ষণ করা হয়েছিল। এটা থেকে আগুন লাগতে পারে। 

মর্মান্তিক এ ঘটনার পর ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস শুক্রবার একদিনের জন্য শোক ঘোষণা করেছেন। এ সময় ফিলিস্তিনের সব সরকারি প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত থাকবে। 

তিনি এ ঘটনাকে জাতীয় বিপর্যয় হিসাবে বর্ণনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করতে সংশ্লিষ্টদের সম্ভাব্য সবকিছু করার নির্দেশ দিয়েছেন।

/এমএস/
সম্পর্কিত
চার বছর পর গম রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারতের, বাংলাদেশের লাভ কোথায়?
২০ বছরের সাজায় এখন পর্যন্ত ১৭ বার জেল থেকে বের হলেন রাম রহিম
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
সর্বশেষ খবর
ইনফান্তিনোর বিরুদ্ধে এবার ফুটবলারদের বিদ্রোহ
ইনফান্তিনোর বিরুদ্ধে এবার ফুটবলারদের বিদ্রোহ
চার বছর পর শুরু হলো শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা
চার বছর পর শুরু হলো শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা
ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা 
ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা 
‘আলোচনায় নিজ দেশে যাওয়া সম্ভব না হলে, অস্ত্র ধরতে প্রস্তুত রোহিঙ্গারা’
‘আলোচনায় নিজ দেশে যাওয়া সম্ভব না হলে, অস্ত্র ধরতে প্রস্তুত রোহিঙ্গারা’
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ